মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় মাদক ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁয় মাদক ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁয় মাদক ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারী সকাল ১১টায় নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মাদক ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক ২দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে ১৮ ও ১৯ জানুয়ারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা জুলেখা বেগম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)'র ইউডিএফ শহিদুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খুঁজুন