মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় মাঠ থেকে ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার

নওগাঁয় মাঠ থেকে ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


নওগাঁয় আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল উদ্দিন (৫৪) নামে এক ব্যাক্তির ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। বুধবার সকালে নওগাঁ শহর বাইপাস সড়কের গাবতলী মোড় নামক এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ জালাল উদ্দিন নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার দমদমা এলাকার মৃত মফিজ এর ছেলে।

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আজ সকালে স্থানীয়রা আলুর ক্ষেতে একটি মৃতদেহ দেখতে পায়। এরপর থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধারের সময় নিহতের মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি।

খুঁজুন