মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হলো শহীদ দিবস

নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হলো শহীদ দিবস

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে ২১ ফেব্রয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার ২১ ফেব্রয়ারি দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

এরপর শহীদ মিনারে অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও মুক্তিযোদ্ধা, নওগাঁ জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, স্বাধীন লাল সবুজের বাংলার সূচনা হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল লড়াই-সংগ্রামের মাধ্যমে ৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় বাঙ্গালী জাতি। তাই শুধু দিবসে নয় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আগামীর পথচলায় ভাষা শহীদের অবদানকে পাথেয় হিসেবে নিয়ে পথচলার আহবান জানান তিনি। 

শ্রদ্ধা নিবেদন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, ভাষা আন্দোলনের মধ্যদিয়ে বাঙ্গালীর লাড়াই সংগ্রামের গোড়া পত্তন হয়েছিলো। যার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপশক্তিকে দমন করে সেই চেতনা ধারন করতে হবে। আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান খাদ্যমন্ত্রী।

খুঁজুন