মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় নার্সিং মহাপরিচালকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নওগাঁয় নার্সিং মহাপরিচালকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে নওগাঁয় নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার দুপুরে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে কর্মরত নওগাঁ সদর হাসপাতালের নার্সিং অফিসার ও সাধারণ নার্সিং শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এছাড়াও তারা অবস্থান কর্মসূচিও পালন করেন। এসময় বক্তব্য রাখেন, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ আমজাদ হোসেন, নার্সিং ইন্সট্রাক্টর রেহেনা পারভীন, সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার, রেজিস্টার্ড নার্স ইসমাইল হোসাইন, শিক্ষার্থী জাহিদসহ অন্যান্যরা ।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ উচ্চপদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার ওপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোষণ করেন। এরপরও মহাপরিচালক মাকসুদা নূর নার্সিং ও মিডওয়াইফ পেশা নিয়ে কটূক্তি করেছেন। এজন্য দ্রুত মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগসহ শাস্তি দাবি জানান।

খুঁজুন