মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় নিখোঁজের ৮দিন পর এক শিক্ষার্থীর অর্ধগলিত মৃতদেহ খন্ড উদ্ধার

নওগাঁয় নিখোঁজের ৮দিন পর এক শিক্ষার্থীর অর্ধগলিত মৃতদেহ খন্ড উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর পত্নীতলার মুংরইল গ্রামের একটি ধান ক্ষেতের ভেতরের গর্ত থেকে মোস্তাফিজুর রহমান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর পর স্থানীয়রা ধান ক্ষেতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পেয়ে থানায় খবর দিলে পত্নিতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করেন। 

নিহত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান পত্নীতলা উপজেলার মুংরইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহত পরীক্ষার্থীর খালু মহব্বত আলী জান বলেন, গত বুধবার সন্ধ্যার সময় আমার ভায়রার ছেলে মাগরিবের নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে যায়। নামাজ পড়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পরেও সে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন মসজিদে খোঁজ নেন। সেখানে গিয়ে তাকে না পেয়ে সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর করতে থাকেন। এ পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তারা হতাশ হয়ে পরেন। এরমধ্যে আজ দুপুরের পর স্থানীয়রা মাঠের মধ্যে কয়েকটি হাড় ও নাড়ি-ভুড়ি ছড়িয়ে থাকতে দাখেন। এরপর তারা সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধান ক্ষেতের ভেতরে একটি গর্ত দেখতে পায়। সেখানের মাটি সরিয়ে দেখে একটি অর্ধগলিত মৃতদেহ রয়েছে। এ খবর পেয়ে আমার ভায়রা ও শালিকা গিয়ে তার পড়নের শার্ট ও লুঙ্গি দেখে তাদের ছেলের মৃতদেহ বলে সনাক্ত করে। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, এ সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। এখানে নিহতের হাড়গোড় পাওয়া গেছে। এ বিষয়ে আইনি প্রকৃয়া চলমান রয়েছে।

খুঁজুন