মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় অগ্নিকান্ড, পুড়েছে ১৪টি দোকান, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁয় অগ্নিকান্ড, পুড়েছে ১৪টি দোকান, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারী জুমার নামাজের সময় নওগাঁর মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকান্ডে তাদের অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম সহ কয়েক জন বলেন, জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদের ভেতর ছিলেন। নামাজ চলাকালে বাজারের আল-আমিন নামে এক মুদিখানা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঐ বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, অগ্নিকান্ডে আমার মেডিসিনের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশকের দোকান, এনামুলের কম্পিউটার ও ফটোকপি দোকান, মোশারফ হোসেনের ষ্টুডিও এণ্ড কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানার দোকান সহ মোট ১৪টি দোকান ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে আমার ওষুধের দোকানে ৩ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুর ১২টারদিকে দোকান ঘরে তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। নামাজ চলাকালে দোকান ঘরে আগুন লাগার বিষয়ে জানতে// পারি। আগুনে আমার  ৩ লাখ টাকার আনুমানিক ক্ষতি হয়েছে। এব্যাপারে নওগাঁর মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

খুঁজুন