মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা নওগাঁর পত্নীতলা উপজেলার আমবাটি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সোমবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৭০ জন অটিস্টিক শিশু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, জেলা লাইব্রেরিয়ান এস এম আশিফ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা সবুজ হোসেন। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কারো বোঝা নয়। এদেরকে স্নেহ আর ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারলে এরাও দেশের সম্পদ হিসেবে নিজেদের তৈরি করতে পারে। তাই এই সব শিশুদের জন্য এই ধরনের আয়োজনের কোন বিকল্প নেই বলে বক্তব্যে বলেন অতিথিরা।

খুঁজুন