মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় পানিতে ডুবে ৩ বছর বয়সি দু'জন শিশুর মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে ৩ বছর বয়সি দু'জন শিশুর মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় দিঘী ও পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৩) ও মাইশা আক্তার (৩) নামের দু'জন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাতে মাইশা আক্তারের মৃতদেহ উদ্ধার করেন অপরদিকে আজ শনিবার দুপুর ১২টার দিকে দিঘিতে ডুবে মারা যায় হুজাইফা।

নিহত হুজায়ফা নওগাঁর মান্দা উপজেলার উত্তর পারইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও নিহত মাইশা নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর (উত্তরপাড়া) গ্রামের ট্রাক ডাইভার মোহাম্মদ আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার উত্তর পারইল দিঘিপাড়া গ্রামের হুজায়ফা পাশ্ববর্তী একটি সরকারি দিঘীর পাড়ে সমবয়সী ফারজানা নামের এক শিশুর সঙ্গে খেলা করছিল। খেলাধুলার কোন এক সময় দিঘিতে পড়ে যাওয়া জুতা উঠাতে গিয়ে দিঘির পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মাইশা আক্তার শুক্রবার তার দাদির পিছনে পিছনে বাড়ি থেকে বের হওয়ার পরই নিখোঁজ হয়।

তার দাদী অসুস্থতার কারনে গ্রাম ডাক্তারের কাছে ঔষুধ নিতে যান। সেও তার দাদির পেছনে গেলেও তার দাদী বুঝতে না পারাই সে নিজ বাসায় চলে আসেন। বাসাতে শিশুটি না থাকায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ঘটনাটি নওহাটা পুলিশ ফাঁড়িকে জানায়। ফাঁড়ি পুলিশ রাত ১১ টার সময় নিহত শিশুর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য পুলিশি হেফাজতে নেয়। পৃথক স্থানে দু' শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান ও নওহাটা পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান। 

খুঁজুন