মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় পুলিশের অভিযানে ৪ জন আটক

নওগাঁয় পুলিশের অভিযানে ৪ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৪ জন আটক। বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে আটককৃত ৪ জনকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, পরিবর্তীত পরিস্থিতিতে মহাদেবপুর থানা পুলিশের নিয়মিত কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার সকালে ৪ জনকে আটক করা হয়। মহাদেবপুর

থানার ওসি (তদন্ত) এইচ নাজমুল হুদা অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুর থেকে মারামারী মামলার আসামী ঐ গ্রামের মৃত অফের আলীর ছেলে আজাহার আলী (৫৫) কে আটক করেন। এসআই আসাদুজ্জামান ও এএসআই আছির উদ্দিন উপজেলার শালগ্রাম গ্রাম থেকে চেক ডিজওনার মামলার সাজাপ্রাপ্ত আসামী ঐ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম বাবু (৩৬) কে আটক করেন। এসআই কোরবান আলী উত্তরগ্রাম পলিপাড়া থেকে মারামারী মামলার আসামী ঐ গ্রামের এসাহাক আলীর ছেলে বিদু্যৎ হোসেন (৩৫) কে  আটক করেন। এছাড়া এসআই মামুন ও এএসআই জীবন কোর্টের ওয়ারেন্টমূলে মথুর কৃষ্ণপুর থেকে ঐ গ্রামের হবিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৫) কে আটক করেন।

খুঁজুন