মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় র‌্যাবের অভিযান, সাড়ে ২৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতার স্ত্রী আটক

নওগাঁয় র‌্যাবের অভিযান, সাড়ে ২৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতার স্ত্রী আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় সাড়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতা কে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় আটককৃত নারী মাদক বিক্রেতার স্বামী আব্দুল জলিল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭ টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে আটক করেন

র‌্যাব। শুক্রবার ৩০ আগষ্ট সকালে গাঁজাসহ নারীকে আটক করার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

আটককৃত কুলসুম ও তার পলাতক স্বামী জলিল লক্ষীপোল এলাকার বাসিন্দা।

আটককৃতের স্বামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করতো। এরপর স্ত্রী কুলসুম এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে একটি কলা বাগানের ভিতর মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে গাঁজা উদ্ধার সহ মাদক বিক্রেতা কুলসুমকে আটক করেন। তবে এসময় তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। কুলসুম এর দখলে থাকা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁর বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।

খুঁজুন