মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ যুবক আটক

নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ৬৩ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার সহ এক যুবক আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, সোমবার ২৬ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা উপজেলার গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল যোগে বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল সহ পত্নীতলা উপজেলার দাসনগর গ্রামের তজি মুদ্দিন হোসেন (তবু) ওরফে বাবু'র ছেলে আব্দুল করিম (২৮) কে আটক করা হয়। এসময় তার সহযোগী পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলামিন (২৭) নামে একজন কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব আরো জানায়, আটককৃত আব্দুল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী আলামিন এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন এবং মাদক বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে আটক করা হয়। এব্যাপারে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন