মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ জন আটক

নওগাঁয় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 

নওগাঁয় র‍্যাবের অভিযানে ১শ ৫১ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক।

নওগাঁর ধামইরহাট থানার চকরহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ১শ ৫১ বোতল ফেন্সিডিল সহ সফিকুল ইসলাম (৫০) ও সবুজ হোসেন (৩২) নামের দুই জনকে আটক করেছে র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে বুধবার পূর্ব রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার উত্তর চক রহমত বাদদিঘি গ্রামের নজিবর ইসলামের ছেলে সফিকুল ইসলাম ও একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেনকে ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পরস্পর যোগসাজশে অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন। 

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুসারে মামলা দায়ের করা রয়েছে। 

খুঁজুন