মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

শুভ কাজে সবার পাশে'' এই শ্লোগান নিয়ে বসুন্ধারা গ্রুপের সহায়তায় নওগাঁর মান্দা উপজেলায় দেড়শ শীতার্ত মানুষের মাঝে (শীত নিবারনে গড়ম কাপড়) কম্বল বিতরণ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ’র শুভসংঘ মান্দা উপজেলা শাখা শুক্রবার বিকেলে রেবা আখতার আলিম মাদ্রাসা মাঠে এসব কম্বল বিতরণ করেন।

এ উপলক্ষে শুভসংঘ মান্দা উপজেলা শাখার সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবু বাক্কার সিদ্দিক, মান্দা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার ও মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম।

শেষে ১৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খুঁজুন