মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৩ টি ল্যাপটপ চুরি

নওগাঁয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৩ টি ল্যাপটপ চুরি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে এ ঘটনাটি ঘটে।

থানা সূত্রে জানা যায়, সরস্বতী পূজা উপলক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাতে বিদ্যালয়ের মধ্যে পিকনিক করে। তারা পিকনিক করায় বিদ্যালয়ের কর্মরত নৈশপ্রহরী বাড়ীতে গিয়ে ঘুমিয়ে যায়। পরে তারা খাবার খেয়ে বাড়ীতে চলে গেলে রাতের কোন এক সময় ল্যাবের দরজায় ব্যবহৃত তালা ভেঙে চোরেরা ১৬ টি ল্যাপটপের মধ্যে ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুসের মুঠোফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন