মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা
দেশের খবর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তা মামলায় শিক্ষক কারাগারে

নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তা মামলায় শিক্ষক কারাগারে

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব, যৌন হেনস্তা এবং হুমকি দেওয়ার অভিযোগে ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে মান্দা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় সোমবার ৬ জুলাই দুপুরে আদালতে জামিন নিতে গেলে জামিন না মুঞ্জুর করে অভিযুক্ত শিক্ষককে কারাগারে প্রেরন করেন বিজ্ঞ আদালত। জানা যায়, প্রায় ১ বছর ধরে বিভিন্ন অজুহাতে শিক্ষক জিয়াউল হক জিয়া ঐ নারী শিক্ষককে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এমন ঘটনায় ইতিপূর্বে বিদ্যালয়ে এক বৈঠকে ঐ শিক্ষক নিজে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এরপরও পূর্বের ন্যায় আচরণ শুরু করেন। গত ১০ জুন নবম শ্রেণির ক্লাসে যাওয়ার সময় বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩য়' তলার বারান্দায় শিক্ষার্থীদের সামনে তার পথরোধ করে তাকে হেনস্তা করেন শিক্ষক। এসময় প্রধান শিক্ষক ঘটনাস্থলে পৌছে শিক্ষিকাকে উদ্ধার করেন। মামলায় আরও বলা হয়েছে, এঘটনার জেরে বুধবার ১৭ জুন বিদ্যালয়ের সামনে অভিযুক্ত শিক্ষক তাকে জুতা দিয়ে পেটানোর চেষ্টা করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানিয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে সটকে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে ঐ শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় শিক্ষক জিয়াউল হক আদালতে জামিন নিতে যায়। বিজ্ঞ আদালত জামিন না মুজ্ঞুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

খুঁজুন