মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় শিশু শিক্ষার্থীকে শ্রীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

নওগাঁয় শিশু শিক্ষার্থীকে শ্রীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার কুড়িয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন।

আটককৃত শিক্ষক এনামুল হক মান্দা উপজেলার চককোঁচাড় গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আজ বুধবার ছাত্রীকে একা পেয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে চুমু খায়। শিশু ছাত্রীটি ভঁয়ে সেখান থেকে বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানালে তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা বিদ্যালয়ে এসে বিদ্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা ঐ শিক্ষকের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথেই মান্দা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছান। এ সময় উচ্ছুক জনতার তোপের মুখে থানা পুলিশ ও সেনাবাহিনীর দল অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, প্রতিদিনের মতো আজ বুধবার সকালে আমার মেয়ে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে অবস্থান কালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক কৌশলে আমার মেয়েকে বিদ্যালয়ের ছাদে ডেকে নেয় এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী সহ জড়িয়ে ধরে চুমু খায়। এতে আমার মেয়ে ভঁয় পেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে এসে আমাদের ঘটনাটি জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত ঐ শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

খুঁজুন