মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় সড়ক থেকে পুলিশের ''এএসআই'' এর মৃতদেহ উদ্ধার

নওগাঁয় সড়ক থেকে পুলিশের ''এএসআই'' এর মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁয় এএসআই এর মৃতদেহ উদ্ধার করেছে জেলার পত্নীতলা থানা পুলিশ। নিহত এএসআই হলেন, রুহুল আমিন। তিনি নওগাঁর পত্নীতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক ধারনা, দ্রুতগামী অজ্ঞাত কোন গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দূর্ঘটনাস্থলে পত্নীতলা থানার এএসআই রুহুল আমিন এর মৃত্যু হয়।

স্থানিয় ও থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাত পৌনে ৯ টা থেকে সারে ৯ টারদিকে থানায় রোলকল হয়। রোলকলে সে থানায় উপস্থিত থেকে রোলকল করেছিল। এরপর সে কোন এক সময় থানা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। রাতে পত্নীতলা মধইল আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর নামক স্থানে রাস্তায় এএসআই রুহুল আমিনের মৃতদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন স্থানিয়রা। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

নিহতের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, রাত সাড়ে ১০ টারদিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে রবিবার ১ জানুয়ারী সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

খুঁজুন