মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় পারিবারিক বিরোধের জের ধরে নাইস পারভীন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।

নিহত নাইস চৌজা উত্তরপাড়া গ্রামের একরামুল হকের স্ত্রী ও এক সন্তানের জননী। ঘটনার পর থেকে নিহতের অভিযুক্ত স্বামী একরামুল হক পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূ'র বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, মেয়ে নাইস পারভীনকে প্রায় ১১ বছর আগে চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক মেয়ে নাইসকে নির্যাতন করে আসছিলো। তারই জেরধরে মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তার পরিবারের লোকজন।

অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এনিয়ে একরামুল তার স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে তার স্ত্রী নাইস পারভীন জ্ঞান হারিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূ'র মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।

খুঁজুন