মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

নওগাঁয় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় স্বামীর লাঠির আঘাতে আইলা (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এমৃত্যুর ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকাধীন পাতনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিনগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে রাগের বশীভূত হয়ে স্বামী নাছির উদ্দীন লাঠি দিয়ে তার স্ত্রীকে আঘাত করেন। একটি আঘাতেই তার স্ত্রী মাটিতে লুটিয়ে পরে তাৎক্ষণিকভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ঘটনাটি থানা পুলিশে জানানো হলে, থানা ও ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

গৃহবধূ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত আলী বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরপর ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনার নিহতের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

খুঁজুন