মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁয় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী'র মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা নিহতদের শিশু মেয়ে ও ভাতিজা সুস্থ রয়েছেন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৩ ডিসেম্বর দুপুরে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার নামক স্থানে। নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বদ্দিপুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে মিলন হোসেন (৩০) ও তার স্ত্রী নিথী আক্তার (২৫)।

স্থানিয় ও নিহতদের স্বজনরা জানান, শ্বশুর বাড়ি দাওয়াত খাবার জন্য শুক্রবার সকাল ১১ টারদিকে মিলন হোসেন ও তার স্ত্রী নিথী আক্তার তাদের একমাত্র মেয়ে ফারহানা (৫) ও ভাতিজা রিয়াদ হোসেন (৩) কে সাথে নিয়ে একটি মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। শ্বশুর বাড়ি যাওয়ার পথে হাপানিয়া বাজার নামক স্থানে পৌছালে এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কাদিলে মোটরসাইকেল আরোহীরা সবাই সড়কের উপর সিটকে পড়লে স্বামী-স্ত্রী তাদের মেয়ে ও ভাতিজা দু শিশুকে বাঁচাতে সড়ক থেকে (ফেলে) সাইডে সরিয়ে দিলেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়।   

সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, সড়ক দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার সহ নিহতদের সাথে থাকা দুই শিশুকে উদ্ধার পূর্বক শিশু দুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং সংবাদ সংগ্রহকালে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার পস্তুতি নেওয়া সহ এঘটনায় মামলার পক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

খুঁজুন