মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নওহাটামোড় ফাঁড়ি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক কারবারি আটক।

সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও অভিযানিক কর্মকর্তা এস আই জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপুরের দিকে 'মাদক কেনা-বেচার' গোপন সংবাদের ভিত্তিতে হাট-চকগৌরী নামক স্থানে এস আই জিয়াউর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে ১শ' ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি যুবক জামাল হোসেন কে আটক করেন। আটককৃত মাদক কারবারি যুবক জামাল হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আহাদ আলীর ছেলে। সংবাদ সংগ্রহকালে মাদক আইনে মামলার পক্রিয়া চলছে বলেও জানান তিনি।

খুঁজুন