মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্ৰেফতার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্ৰেফতার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২৫০ জনের বিরুদ্ধে ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। 

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২ সেপ্টেম্বর রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিলো। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় মেহেদী নানান অপকর্ম করে আসছিলো। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলো মেহেদী। গ্ৰেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খুঁজুন