সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১

নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ   

নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ

গ্রেফতারকৃত মহিন উদ্দিন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বন্যা বাড়ির নুরুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২৪ মে) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে গতকাল সোমবার  রাত ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের উদয় সাধুর হাটের তার নিজের হোন্ডা সার্ভিসিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহিন উদ্দিনের হোন্ডা সার্ভিসিং সেন্টারে চোরাই যাওয়া কয়েকটি মোটরসাইকেল রূপ পরিবর্তনের জন্য সংরক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯টি চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক ও মেকানিক মহিনকে গ্রেফতার করে।

এসপি আরো জানান, গ্রেফতার মহিনকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানায় সে চোরচক্রের একজন  সদস্য। মোটরসাইকেল চুরি করে তার গ্যারেজে নিয়ে আসলে সে মোটরসাইকেলের রূপ পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।

খুঁজুন