সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে আওয়ামী লীগের সম্মেলনে হামলা, আহত ৪

নোয়াখালীতে আওয়ামী লীগের সম্মেলনে হামলা, আহত ৪

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলে আওয়ামী লীগকে সুশৃঙ্খলভাবে গোছানোর কর্মসূচি শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনেই দুই ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় সভাপতি প্রার্থীসহ ৪ জন আহত হয়েছে।        

সোমবার (২৩ মে) বিকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্বাধীন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি প্রার্থী জামাল উদ্দিনের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ সভাপতি প্রার্থী আইয়ুব আলীর সমর্থকরা। এসময় জামাল উদ্দিন ও তার দুই সমর্থক আহত হয়।

অপর দিকে সন্ধ্যায় মধ্য ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতি প্রার্থী রুহুল আমিন সরদারের লোকজনের হামলায় প্রতিপক্ষ আসাদ উল্যাহর এক সমর্থক আহত হয়।        

সভাপতি প্রার্থী আহত জামাল উদ্দিন বলেন, সম্মেলনে আমি বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সামনে আমি এবং আমার লোকজনের ওপর হামলা করে আইয়ুব আলী ও তার সমর্থকরা। হানলায় আমার মাথা পাঠিয়ে দেয় তারা। এছাড়া তাদের হামলায় আমার দুই সমর্থক আহত হয়।

জামাল উদ্দিনের অভিযোগ, নেতাদের সামনে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।  হামলায় আমি সভাপতি প্রার্থী আহত হওয়ার পরও কমিটি ঘোষণা করা হয়েছে।  আমি এই কমিটি মানিনা। পুনরায় সম্মেলনের মাধ্যমে স্বচ্ছভাবে কমিটি করার দাবি জানান তিনি।

৫ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল জানান, আমাদের উপস্থিতিতে কোন হামলার ঘটনা ঘটেনি। পরে শুনেছি সভাপতি প্রার্থী জামাল উদ্দিন আহত হয়েছে। কমিটি ঘোষণার বিষয়ে তিনি বলেন, উপস্থিত আওয়ামী লীগের সকল নেতাকর্মীর মতামত নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে।

৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের জানান, সুশৃঙ্খলভাবে আমারা কমিটি ঘোষণা দিয়েছি। কমিটি ঘোষণা শেষে সভাপতি প্রার্থী দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

খুঁজুন