মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের ত্রাণ বিতরণ

নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের ত্রাণ বিতরণ


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নোয়াখালী জেলা বিএনপির উদ্যেগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।    

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের পাঁচ হাজার পরিবারের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান বলেছেন, বৃহত্তর নোয়াাখালী সব পানির নিছে। বিগত সরকার পানি নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্ত পানি কি নামে।  এটা কি নদীর জোয়ারের পানি? এটা ইন্ডিয়ার পানি। জোয়ারের পানি আসছে আবার নেমে যায়। বৃষ্টির পানি রোদ না হলে সহজে নামবে না। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে আসা মানুষের বিএনপির দলীয় নেতাকর্মিদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন।    

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। 

খুঁজুন