মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নোয়াখালীতে বন্যার্ত পরিবারের পাশে ঢাকার ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল ও চুড়াইন ইউনিয়ন

নোয়াখালীতে বন্যার্ত পরিবারের পাশে ঢাকার ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল ও চুড়াইন ইউনিয়ন

মো. সিনান তালুকদার ::


নোয়াখালীর একলাশপুরের বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকার ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল কর্তৃপক্ষ ও নবাবগঞ্জ চুড়াইন ইউনিয়নবাসী। প্রায় ৫০০ পরিবারকে দিয়েছে খাদ্য সহায়তা। প্রতিটি পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার সরবরাহ ও আর্থিক সাহায্য করেন।

শুক্রবার (৩০ই আগস্ট) ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল কর্তৃপক্ষ ও নবাবগঞ্জ চুড়াইন ইউনিয়ন এলাকাবাসীর পক্ষ হতে একলাশপুর ইউনিয়নের স্থানীয় যুবক তারেক মাহমুদের মাধ্যমে ১৮-২০ জনের একটি দল এ খাদ্য সহায়তা প্রদান করে।

তাঁরা একলাশপুর ইউনিয়নের ১ং ওয়ার্ডের বন্যাকবলিত পাঁচশো পরিবারের মাঝে প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল সহ বিশুদ্ধ পানি, ডাল, তেল, লবণ,আলু, আটা, গুড়, জরুরি ওষুধসহ সতের আইটেমের ১৪ কেজির সামগ্রী প্রদান করেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে ফেনী, কুমিল্লা,লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন সরকারি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবকরা।


ঢাকা থেকে আগত দলের একজন সদস্য ইমরান হোসেন বলেন- নোয়াখালীর অনেক এলাকা বন্যা ও উজানের পানিতে প্লাবিত হয়েছে তখন মানবিক জায়গা থেকে এবং নাগরিক হক আদায় করা উচিত বলে মনে করেই আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা শুকনো খাবারের পাশাপাশি ভারী খাবার রেখেছি এবং যারা আগে ত্রান সামগ্রী পায় নাই ওইসব পরিবারের মাঝে বিতরণ করার চেষ্টা করেছি।এবং আমরা প্রতিটি পরিবারের এক সপ্তাহের খাবার সরবরাহ করছি।

খুঁজুন