সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নোয়াখালীতে এক হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে এক হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 গ্রেপ্তারকৃতরা হলো, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্যাহর ছেলে খাইরুল ইসলাম আজাদ(৩৫) ও একই গ্রামের মো. শাহজাহানের ছেলে মো.সাজিদ হোসেন পয়েল (২৯)।

মঙ্গলবার (২১ জুন) রাত পৌনে আটটার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ  এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়লদ্ধ নগদ দশ হাজার তিনশত টাকা জব্দ করা হয়। 

এসপি আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। ওই মামলায় বুধবার সকালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

খুঁজুন