সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে একশত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে একশত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক চিহিৃত মাদক কারবারিকে একশত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।  

 গ্রেফতারকৃত মো.ওমর ফারুক(৩৬) উপজেলার রসুরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।    

রোববার (২২ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার রসুলপুর এলাকা থেকে একশত পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

খুঁজুন