সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নোয়াখালীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ের চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, চাটখিল উপজেলার রামদেবপুরের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো.জয়নাল (৫০) ও  সুবর্ণচর উপজেলার চরআলাউদ্দিন গ্রামের এনামুল হকের ছেলে তাজুল হক (৩৬)।

মঙ্গলবার (১৭ মে) বিকলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে গতকাল সোমবার রাতে সুবর্ণচর ও চাটখিল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরো জানান,গতকাল  রাত সাড়ে ১০টার দাতে চাটখিল থানাধীন ৩নং পরকোট ইউনিয়নের রামদেবপুর এলাকা থেকে মো.জয়নালকে এবং  রাত সাড়ে ১১টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরলক্ষী এলাকা থেকে তাজুল হককে গ্রেফতার করা হয়।

খুঁজুন