মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রাম থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।  

সহায়তা পেয়ে খুশি বন্যার্ত পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক (৬০) বলেন, আমার বসতঘরে হাঁটু পরিমান পানি। এর ফলে খাবার নিয়ে খুব কষ্ট ছিলাম। আজ তারেক রহমানের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী পেলাম। সাহায্য পেয়ে ভালো লাগছে। 

জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। কয়েক দফায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাবজ সেবক গোলাম রাব্বানী, গোলাম মর্তুজা ফরমান,সাইফুল ইসলাম পলাশ প্রমূখ।   

খুঁজুন