সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর নোয়াখালীতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

নোয়াখালীতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদরে ৩ টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাইদুর রহমান আরিফ(১৯), সদর উপজেলার নিরন্জনপুরের মজিবুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া  ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিরন্জনপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

নোয়াখালী জেলা পলিশ সুপার (এসপি) মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান,সদর উপজেলার অশ্বদিয়া  ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিরন্জনপুরে  চোরাই  মোটরসাইকেল ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সাইদুর রহমান আরিফকে ৩টি চোরাই  মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। এ সময় আরো ৪-৫  জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানান, সে চোরচক্রের একজন  সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা আদালতে বিচারাধীন ।

খুঁজুন