কৃষি ও পরিবেশ ডেস্ক: চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। তবে এই সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বর মাসে ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তবে সার্বিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এবং নদীবর্তী এলাকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই সময়ে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিভাগভিত্তিক হিসাবে, নভেম্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে। ঢাকায় ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহে ১০ থেকে ১৫ মিলিমিটার এবং সিলেটে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী ও খুলনায় ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়। এর আগে অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল, যার একটি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ রূপ নিয়েছিল। ওই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছিল।
নভেম্বরেই আসছে ৩ ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
নভেম্বরেই আসছে ৩ ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
কৃষি ও পরিবেশ ডেস্ক: চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। তবে এই সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বর মাসে ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তবে সার্বিকভাবে তাপমাত্রা
স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এবং নদীবর্তী এলাকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই সময়ে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।বিভাগভিত্তিক হিসাবে, নভেম্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে। ঢাকায় ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহে ১০ থেকে ১৫
মিলিমিটার এবং সিলেটে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী ও খুলনায় ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়। এর আগে অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল, যার একটি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ রূপ নিয়েছিল। ওই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত