বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
মহানগর অবৈধ দখল উচ্ছেদ শুরু প্যারিস খালের

অবৈধ দখল উচ্ছেদ শুরু প্যারিস খালের

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর মিরপুরের প্যারিস খালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই কার্যক্রম শুরু হয়। এতে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী।

এর আগে, স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম। গত বুধবার মিরপুরের প্যারিস খাল পরিদর্শনে গিয়ে খাল উদ্ধারে অভিযানের কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছিলেন, খালটির প্রস্থ থাকার কথা ৪০ ফিট। কিন্তু বাসাবাড়ির ময়লা ও দখলদারদের কারণে এখন কোথাও ২২ ফিট, কোথায় ১৮ ফিটে নেমে এসেছে। আশেপাশের বাসার সুয়ারেজের ময়লাও এখানে ফেলা হয়। খাল রক্ষায় এলাকাবাসীকে সচেতন হতে হবে।

মেয়র আরও বলেছিলেন, ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এই খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল ভোগ করবে না। এর সুফল ভোগ করবে এলাকাবাসী। আপনাদের সকলের জন্যই এই খাল পরিষ্কার করা হবে।

খুঁজুন