মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
মহানগর অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না

অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানী ঢাকায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না।

তাপস বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা চলতে দেয়া হবে না। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

অনিবন্ধিত অতিরিক্ত রিকশা সড়কের গতি কমাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই নগরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

মেয়র তাপস বলেন, সিটি করপোরেশন নির্দিষ্টসংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৬ মে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর শীর্ষক সংবাদ সম্মেলনেও ঢাকায় অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন তাপস।

মেয়র তাপস বলেছিলেন, দীর্ঘ ৩৪ বছর পর আমরা রিকশাসহ মোট ৫ ধরনের অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছি। এ কার্যক্রমে ১ লাখ ৯০ হাজার ২১৭টি অযান্ত্রিক যানবাহনকে ইতোমধ্যে নিবন্ধন এবং সেগুলোর ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, এ বছর থেকে নিবন্ধিত এসব অযান্ত্রিক যানবাহনকে নবায়ন করা হচ্ছে। আগামীদিনে নিবন্ধনবিহীন কোনো অযান্ত্রিক যানবাহন আমরা ঢাকা শহরে আর চলতে দেবো না।

খুঁজুন