রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর অবরোধেও রাজধানীতে গাড়ির চাপ

অবরোধেও রাজধানীতে গাড়ির চাপ

সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। বুধবার অষ্টম দফার এ অবরোধ কর্মসূচিতে ঢাকার সড়কে সকাল থেকে চলছে বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, রিকশাসহ বেশকিছু যানবাহন। তবে রাজধানী ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস। বাড্ডা, রামপুরা, মহাখালী ও মগবাজার এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।

সকাল থেকেই অফিসগামী মানুষের ব্যস্ততা চোখে পড়ে। বাসের চাপ বাড়ায় ও থেমে থেমে যাত্রী নেওয়ায় কিছু কিছু এলাকায় গাড়ির জটলাও তৈরি হয়। যদিও অবরোধ ছাড়া সাধারণ দিনের তুলনায় কিছুটা কম।

এদিকে, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, শ্যামলী ও গাবতলী এলাকায় অবরোধের কিছুটা প্রভাব পড়েছে। সড়কে যানজট নেই। বেশ কিছু পাবলিক ও ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার পরিবহন চলছে না। এতে বিপাকে পড়েছেন ঢাকার বাইরের যাত্রীরা।

অন্যদিকে, সকাল থেকে গুলিস্তান, টিকাটুলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা, কাজলা, শনির আখড়া ঘুরে দেখা গেছে, গাড়ি চলাচল একেবারেই স্বাভাবিক। রাস্তায় পর্যাপ্ত বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, পণ্যবাহী গাড়িসহ অন্যান্য যানবাহন রয়েছে।

খুঁজুন