রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা অবশেষে জজ হিসেবে নিয়োগ পেলেন ববির সুব্রত পোদ্দার

অবশেষে জজ হিসেবে নিয়োগ পেলেন ববির সুব্রত পোদ্দার

‎মোঃ আশিকুল ইসলাম : ‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
‎
‎
‎শত জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে জজ হিসেবে নিয়োগ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার। ৮ই ডিসেম্বর (সোমবার) আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের  এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। 
‎
‎প্রজ্ঞাপনে সুব্রত পোদ্দার সহ মোট ১৩ জন কে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়েছে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী সুব্রত পোদ্দার কে ভোলা জেলার সিভিল জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 
‎
‎
‎উল্লেখ্য এর আগে সুব্রত পোদ্দার ১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস(বিজেএস)এ চুড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হলেও তার নাম বাদ দিয়েই গত ২৮ ই নভেম্বর গেজেট প্রকাশ করে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।উক্ত গেজেট প্রকাশের পর পরই শুরু হয় আলোচনা- সমালোচনা।সুব্রত পোদ্দার কে বাদ দিয়ে গেজেট প্রকাশ করার প্রতিবাদে আন্দোলনও করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

খুঁজুন