রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল ওজন কমাতে চাইলে যেসব ফল খাবেন না

ওজন কমাতে চাইলে যেসব ফল খাবেন না

সুস্থ থাকতে চাইলে ফল খাওয়ার বিকল্প নেই। কিন্তু সব ফল সবার জন্য নয়। কিছু কিছু ফল আছে যেগুলো খেলে ডায়াবেটিস রোগীদের সমস্যা হয়। আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তবে কয়েক ধরনের ফল এড়িয়ে চলবেন। কেননা, এসব ফলে অতিরিক্ত পরিমানে চিনি থাকে যা ওজন বাড়ায়। জানুন ওজন কমাতে চাইলে যেসব ফল ভুলেও খাবেন না।

ওজন কমাতে চাইলে কোন ফল খাবেন না

আপেল, বেরি জাতীয় ফল, আম, আঙুর, অ্যাভোকাডোর মতো ফল এড়িয়ে চলাই ভালো।

পুষ্টিবিদরা বলছেন, এই ফলগুলোতে চিনির ভাগ খুব বেশি। অন্যান্য ফলের তুলনায় সেই জন্য এই ফলগুলোর স্বাদও মিষ্টি। একটা আমে প্রায় ৪৫ গ্রাম চিনি থাকে। এক কাপ আঙুরে থাকে প্রায় ২৩ গ্রাম শর্করা।

ওজন নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে আগে চিনি, মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে খাদ্যতালিকা থেকে। তাই চিনি যাতে বেশি, এমন ফল ওজন কমানোর চেয়ে বাড়িয়ে দিতে পারে।

এছাড়াও শপিং মলের সুদৃশ্য মোড়কজাত ফল খেতেও নিষেধ করছেন পুষ্টিবিদরা। এই ধরনের প্যাকেটজাত ফলে ফ্যাট, লবণ, চিনি ভরপুর পরিমাণে থাকে। তাই শরীরের যত্ন নিতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে বাজারের টাটকা, সতেজ ফলেই ভরসা রাখার কথা বলছেন পুষ্টিবিদরা।

খুঁজুন