রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের সৌদি ঘাঁটিতে হামলার দাবি হুতিদের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব লিগ্যাল এইডে সরকারি খরচে ২ লাখ ৪২ হাজার ২৫৫ মামলার নিষ্পত্তি সরকারি খরচায় আইনগত সহায়তা পেয়েছেন ১৬ লাখ ১০ হাজার উপকারভোগী সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩,৪৮৩ মামলায় আইনি সহায়তা ভানুয়াতুর উপকূলে ফেরি ডুবে নিহত ১, নিখোঁজ ৩০ চিলির সাবেক স্বৈরশাসক পিনোশের শাসনামলের বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেফতার ২৮৪ অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৬৪ জেলায় ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় ব্যাপক সংস্কার ও আধুনিকায়নে ঘুরে দাঁড়াতে চায় বিসিক
দেশের খবর অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৪০৫ কোটি ৫৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৪০৫ কোটি ৫৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

 জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৪০৫ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৯৪১ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান করা হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেইসে ৪০৫ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৯৪১ টাকা টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩৯৮ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫৭৫ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল-এর মাধ্যমে ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

এই সময়ের মধ্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে (লিগ্যাল এইড) সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জন।

দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-'১৬৬৯৯') এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

খুঁজুন