রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর অসময়ে ঝড়-বৃষ্টি

অসময়ে ঝড়-বৃষ্টি

দেশের উত্তরাঞ্চলে গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি ছিল। অন্যান্য অঞ্চলেও থেকে থেকে ঝড়-বৃষ্টি হচ্ছিল। তবে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া কোথাও ঝড়-বৃষ্টি হয়নি। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এখন ঝড়-বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে গভীর সঞ্চারণশীল মেঘমালা (বজ্র মেঘ)। এই মেঘ দেশের মধ্যেও সৃষ্টি হয় এবং ভারত থেকেও এখানে এসে পরিপক্ক হয়। বজ্র মেঘের কারণে ঝড়-বৃষ্টি সব সময় হবে এমন নয়। মাঝে মাঝে হবে, আবার থাকবে না।

তিনি আরও বলেন, এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাসে আমরা বলেছি—দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে এ আবহাওয়াবিদ বলেন, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আগামী দিনগুলোতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানান আবুল কালাম মল্লিক।

খুঁজুন