রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর অভাবের তাড়নায় আত্মহত্যা

অভাবের তাড়নায় আত্মহত্যা

রাজধানীর ধানমন্ডিতে মো. মহসিন রেজা নামে এক টেইলার্স মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নিজ দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবার বলছে, মহসিন রেজা অভাব-অনটনে ছিলেন। করোনার কারণে তার ব্যবসা খারাপ যাচ্ছিলো। এনিয়ে হতাশায় ছিলেন তিনি। মহসিনের ধানমন্ডিতে ৭-এ ‘ফ্যাশন অ্যান্ড লেডিস টেইলার্স’ নামে একটি দোকান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে। 

তার ভাই মোহাম্মদ আলী বলেন, আমার ভাইয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল না। ভাইয়ের এক ছেলে এক মেয়ে রয়েছে। টাকার অভাবে তাদের স্কুলে ভর্তি করাতে পারেননি। এনিয়ে হতাশায় ছিলেন। এছাড়া ভাই দুই জায়গা থেকে সুদে লোন নিয়েছিলেন। এই টাকার জন্য পাওনাদাররা এসে তাকে চাপ দিতো। অভাব-অনটনে জন্য মহসিন রেজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান তিনি।

ধানমন্ডি থানার এসআই মো. মুনসুর আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের আত্মীয়-স্বজনের বরাতে এসআই বলেন, গত দুই-তিনদিন দোকানে ঠিকমতো আসতেন না মহসিন রেজা। গতকাল সকাল তার মিরপুরের বাসা থেকে দোকানে আসেন। সেখানে ফ্যানের সঙ্গে লাল রংয়ের কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

খুঁজুন