রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা পাংশা তারাপুর দাখিল মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

পাংশা তারাপুর দাখিল মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা উপজেলার  বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত ২০২৩ দাখিল পরিক্ষায় শতভাগ উত্তীর্ণকৃতদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবি বার সকাল ১১টায় অত্র মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসার প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ। বিশেষ অতিথী ছিলেন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো: সজিব হোসেন,  রেজাউল করিম, আব্দুল কাদির, মুন্সী এ কে আজাদ, নিষাদ আলমগীর, মুন্সী মহন প্রমূখ।

কোরআন তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর, ইসলামী সংগীত পরিবেশন, আলোচনা সভা ও ২০২৩ সালে শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীবৃন্দ, সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন