রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা পাস ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা

পাস ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা

এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

এ বছর ৯টি শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ছয় লাখ ১৬ হাজার ৭১ জন। ছাত্রীর সংখ্যা সাত লাখ ৬ হাজার ৩৭৫ জন। যার মধ্যে ছাত্রদের পাসের হার ৭৯.৩৪ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮২.৩৯ শতাংশ।

এ বছর সব শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ৩৩২ বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। তারা জিপিএ ৫-ও পেয়েছেন বেশি। ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৬৫০ ছাত্রী জিপিএ-৫ বেশি পেয়েছেন।

প্রাপ্ত ফলে দেখা গেছে, এ বছর ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরিতে ৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ নয় হাজার ৮০৩ জন। ছাত্রী সংখ্যা ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন।

খুঁজুন