সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারাল বার্সা স্লো ওভার-রেটের কারণে পাকিস্তানকে জরিমানা, কাটা হলো পয়েন্ট গ্যালার্দোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ইকুয়েডর বিদ্যুৎকেন্দ্রের জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ ফিলিপাইনে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে গুলিতে নিহত ৩, আহত ১৫ লিগ্যাল এইড-এর জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন
দেশের খবর পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য পূরণে প্রয়োজনে চর এলাকায় যৌথ প্রক্রিয়ার মাধ্যমে সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে।

প্রতিমন্ত্রী আজ নাটোরের লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, অপার সম্ভাবনাময় পদ্মার চর কৃষি, মৎস্য, পশুপালনসহ মানুষের জীবন ও জীবিকার উৎসভূমি। এই পদ্মার চরে বসবাসকারী ব্যক্তিদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে চরের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, চরে অবৈধ পন্থায় বালি উত্তোলন যেন না হয়, সে ব্যাপারে কঠোর প্রশাসনিক তদারকি চলবে। পাশাপাশি আন্তঃজেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান পরিচালনার কথাও আমরা বিবেচনা করছি।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এক্ষেত্রে কোন অনিয়ম সহ্য করা হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

এ সময়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের চাহিদা এবং সরবরাহের মধ্যে পূর্ণ ভারসাম্য বিরাজ করছে। মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির সকল অপচেষ্টা রোধ করতে প্রশাসন ও কৃষি বিভাগের মনিটরিং এবং অভিযান অব্যাহত আছে। আর শুধু সারই নয়, সরকার প্রদত্ত সকল সুবিধা সংশ্লিষ্ট সুবিধাভোগী ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আবীর হোসেন।

এর আগে, প্রতিমন্ত্রী লালপুর উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরীণ জলাশয় এবং লালপুর উপজেলা পরিষদের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

এরপর দুপুরে বাগাতিপাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এরপর তিনি লালপুর, বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রমের কর্মসূচিতেও যোগদান করেন।

খুঁজুন