রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা পদত্যাগ করেছেন কুবির আইন বিভাগের বিভাগীয় প্রধান

পদত্যাগ করেছেন কুবির আইন বিভাগের বিভাগীয় প্রধান

হারেছ আহমেদ : কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম পদত্যাগ করেছেন। নতুন বিভাগীয় প্রধান হিসেবে এর দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ড. আনোয়ার হোসেন বলেন, “আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন। নতুন বিভাগীয় প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।”

এ বিষয়ে যোগাযোগের জন্য মু. আলী মুর্শেদ কাজেমকে একাধিকবার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, মু. আলী মুর্শেদ কাজেম গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

খুঁজুন