মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর পীরগাছায় ছাগল কিনতে গিয়ে নিখোঁজ আনারুল ইসলাম সন্ধান চান স্বজনরা-

পীরগাছায় ছাগল কিনতে গিয়ে নিখোঁজ আনারুল ইসলাম সন্ধান চান স্বজনরা-



পীরগাছা (রংপুর) প্রতিনিধি:


রংপুরের পীরগাছায় ছাগল কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন আনারুল ইসলাম নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় দেউতি হাটে ছাগল কিনতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। রাত ৮ টায় তার স্বজনরা মোবাইল ফোনে কথা বললেও তারপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। নিখোঁজ আনারুল ইসলাম (৪২) উপজেলা ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামের মৃত রজব আলীর ছেলে।

এ চিন্তিত তার স্ত্রী ও স্বজনরা হন্য হয়ে খুঁজে বেরাচ্ছেন।স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে আনারুল ইসলাম ৮ হাজার টাকা সঙ্গে নিয়ে স্থানীয় দেউতি বাজারে ছাগল কিনতে যান। রাত ৮ টার দিকে তার স্ত্রী আনোয়ারা বেগম মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ছাগল পাননি জানিয়ে বাড়িতে আসছেন বলে জানান। কিন্তু গভীর রাতেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও তার সন্ধান কোথায়ও পাওয়া যায়নি।

তার ভাই এনারুল ইসলাম বলেন, আমার ভাই শারিরিক ভাবে অসুস্থ্য। শাঠিতে ভর দিয়ে চলাচল করতে পারেন। তার একটি পা খোঁড়া। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। এ বিষয়ে পীরগাছায় থানায় একটি সাধারন ডাইরী (জিডি) করেছেন। যাহার জিডি নং ৭৮০।

নিখোঁজ আনারুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম তার স্বামীকে কোথায় খুঁজে পেলে ০১৭২০৬৬৫২০৩ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

খুঁজুন