মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর পীরগাছায় পূজামন্ডব পরিদর্শন করলেন জামায়াতের নেতৃবৃন্দ

পীরগাছায় পূজামন্ডব পরিদর্শন করলেন জামায়াতের নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদকঃ


রংপুরের পীরগাছার পূজামন্ডব পরিদর্শন করে খোঁজ-খবর নেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার (৯ অক্টোবর) রাতে সদর ইউনিয়নের বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন শেষে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইয়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দূর্গা পুজা। ইসলাম ধর্ম  শিক্ষা দিয়েছে যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। রাসূল্লাহ (সা.) বলেছেন, সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে সংখ্যালঘিষ্টরা হচ্ছে একটা আমানত। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোন বাধাপ্রাপ্ত হয় তাহলে রাসূল্লাহ (সা.) কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।

ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার বলেন, এদেশে যত ধর্মের মানুষ বসবাস করি না কেন? সকলেই আমরা এদেশেরই নাগরিক। নাগরিক সূত্রে আমরা একে অপরের ভাই। এই শারদীয় দূর্গা পুজা যাতে করে তারা নির্বিঘ্নে, নিঃসংকোচে, শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সক্ষম হয়। এব্যাপারে আমাদেরও কিছু দায়দায়িত্ব অর্পিত হয়েছে। কোন কুচক্রি মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এজন্য আমাদের সচেতন থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, থানা ওসি নুরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জিল্লুর রহমান, সাবেক শিবির নেতা জহির উদ্দিন জুয়েল, রাজু মুন্সী, শফিকুল ইসলাম প্রমুখ।

খুঁজুন