পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
রংপুরের পীরগাছায় মহির উদ্দিন(৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রংপুর- চৌধুরাণী- সুন্দরগঞ্জ সড়কের পাশে উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের বাসিন্দা। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রংপুর-চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের তেয়ানী মনিরাম এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মরদেহটি মহির উদ্দিনের বলে সনাক্ত করে স্বজনরা।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পীরগাছায় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার-
পীরগাছায় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার-
পীরগাছা (রংপুর) প্রতিনিধি -রংপুরের পীরগাছায় মহির উদ্দিন(৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রংপুর- চৌধুরাণী- সুন্দরগঞ্জ সড়কের পাশে উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম গ্রাম থেকে মরদেহটি
উদ্ধার করা হয়।নিহত মহির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের বাসিন্দা। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রংপুর-চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের তেয়ানী মনিরাম এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তির
রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মরদেহটি মহির উদ্দিনের বলে সনাক্ত করে স্বজনরা।পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত