মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর পীরগাছায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগাছায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ হাবিবুর রহমান হাবিব-


 রংপুরের পীরগাছা থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকালে পীরগাছা থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার,সি সার্কেল মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি, ভবেশ চন্দ্র বর্মন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ,তরুন কুমার রায়, সাধারণ সম্পাদক রুহিদাস বর্মন,উপজেলা বিএনপির সদস্য সচিব, খন্দকার মতিয়ার রহমান,উপজেলা জামাতের আমীর মাওলানা মোস্তাক আহম্মেদ,উপজেলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন,উপজেলা বিএনপির সদস্য রবি লাহেরী,উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, দপ্তর সম্পাদক আহসান হাবিব,শফিকুল ইসলাম খাঁন প্রমূখ।প্রধান অতিথি  সহকারী পুলিশ সুপার,সি সার্কেল  মাহমুদুল হাসান বলেন,পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

খুঁজুন