রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা পিএইচডি প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাবি

পিএইচডি প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (জুলাই-ডিসেম্বর সেশন) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নির্ধারিত ফরমে আবেদন করে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (২ ‍জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আবেদন ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে জনতা ব্যাংকের টিএসসি শাখায় এক হাজার টাকা জমার রশিদের মূল কপি, সব পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক, বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউট পরিচালকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে। একই সঙ্গে গবেষণার একটি রূপরেখা (সিনোপসিস) সংযুক্ত করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণের পর আবেদন করা যাবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে এমফিল ডিগ্রিধারী হতে হবে অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স অথবা তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি এবং অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় ৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫ অথবা ৪-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ০ থাকতে হবে।

প্রার্থীদের স্বীকৃত জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। তবে কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রবন্ধ একক নামে প্রকাশিত হওয়া বাধ্যতামূলক।

এ ছাড়া তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে দুই বছরের গবেষণা-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা, কিংবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পিএইচডি প্রোগ্রামে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

ওয়েবসাইট- https://du.ac.bd

খুঁজুন