মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর পিটিয়ে এক নারীকে হত্যা করেছে প্রতিবেশী লোকজন

পিটিয়ে এক নারীকে হত্যা করেছে প্রতিবেশী লোকজন

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র জাহেদা খাতুন নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী লোকজন। এসময় স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামী কাইয়ুম মন্ডলকেও পিটিয়ে আহত করে তারা। বিকেলে গোগনগর এলাকায় এঘটনা ঘটে।

নিহতের ছেলে রাসেল জানান, দুইদিন আগে প্রতিবেশী সেকুল মিয়া আমগাছের ডাল কেটে তাদের টয়লেটের পাইপ ভেঙে ফেলে। পরে পাইপটি মেরামত করে দেওয়ার কথা থাকলেও তা মেরামত করে দেয়নি। আজ বিকেলে মেরামতের জন্য বললে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে জাহেদাকে পিটিয়ে আহত করে। পরে বাবা তার মাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এ হত্যার বিচার চান তিনি।

সদর মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে  জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খুঁজুন